নির্বাচন কমিশনকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রসঙ্গে বিজেপি ও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর বক্তব্যে উঠে আসে বহুল প্রচলিত প্রবাদ— “ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।”জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপি ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যেই বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে। তিনি বলেন, মানুষের খাতায় সবকিছু লেখা হচ্ছে এবং সময়ের সঙ্গে মানুষই তার হিসাব রাখছে।নির্বাচন কমিশন নিয়ে শাসক ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই বিরোধী দলনেতার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এখনও বিজেপি বা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া যায়নি।
‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’, নির্বাচন কমিশন ইস্যুতে বিজেপি-কে জিতেন্দ্রর কটাক্ষ
