Headlines

রাস্তা নেই, পানীয় জল নেই! একগুচ্ছ সমস্যায় জর্জরিত মান্দাইয়ের আথুকথাং জে বি স্কুল

মান্দাইয়ের আথুকথাং জে বি স্কুলে একের পর এক সমস্যায় চরম দুর্ভোগে পড়েছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ে যাওয়ার পথে নদীর উপর নেই কোনও ব্রিজ বা কালভার্ট। বর্ষায় নদীর জল কমার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নদী পার হয়ে স্কুলে যেতে হয় তাঁদের।শুধু যাতায়াতের সমস্যাই নয়, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা বিশাল খেলার মাঠটিও বর্তমানে জঙ্গলে পরিণত হয়েছে। পাশাপাশি মিড-ডে মিল রান্নার জন্য নেই উপযুক্ত রান্নাঘর।ইন্সপেক্টর অব স্কুল, মান্দাইয়ের অধীনস্থ এই বিদ্যালয়ের একাধিক সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে বারবার জানানো হলেও এখনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের। বিশেষ করে বর্ষাকালে রাস্তা ও নদী পারাপারের সমস্যায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।অবিলম্বে বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা, নদীর উপর ব্রিজ বা কালভার্ট, পানীয় জল, খেলার মাঠ এবং মিড-ডে মিলের রান্নাঘরের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ। গোটা বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *