Headlines

গভীর রাতে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত চালককে উদ্ধার

গভীর রাতে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি বেপরোয়া গাড়ি। ঘটনাটি ঘটে বিশ্রামগঞ্জ ইটভাট্টা বাজারের কিছুটা আগে।দুর্ঘটনায় গাড়ির চালক প্রসেনজিৎ কর গুরুতর আহত হন। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ চেষ্টার পর তাঁকে গাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয়। পরে আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। গভীর রাতে জাতীয় সড়কে এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *