পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে তৈরি হলো বিতর্ক। নির্ধারিত সময়ে বৈঠক শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সভা বয়কট করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়।জানা গেছে, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে বৈঠক শুরু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। এরপর তিনি বৈঠক বয়কট করে বেরিয়ে যান বলে জানা যায়।ঘটনাকে কেন্দ্র করে জেলা পরিষদ ও সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে বৈঠক দেরিতে শুরু হওয়ার নির্দিষ্ট কারণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনও জানা যায়নি।
সময়মতো শুরু হয়নি বৈঠক, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভা বয়কট বিধায়ক গোপাল রায়
