শান্তিপাড়া এলাকায় অবস্থিত ক্ষেত্রমোহনপুর স্কুল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। স্কুলে পৌঁছে তিনি বিদ্যালয়ের পরিকাঠামো, শিক্ষার পরিবেশ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। শিক্ষার মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।
হঠাৎ স্কুলে মুখ্যমন্ত্রী! ক্ষেত্রমোহনপুরে মানিক সাহার পরিদর্শন
