Headlines

WFTU-র ৮২তম প্রতিষ্ঠা দিবস, সিআইটিইউ দপ্তরে সভা

আগরতলা: ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়নস (WFTU)-এর ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউ রাজ্য দপ্তরে এক হল সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, শংকর প্রসাদ দত্ত সহ সিআইটিইউ ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।সভায় WFTU-র প্রতিষ্ঠার ইতিহাস, শ্রমিকদের অধিকার এবং শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। পাশাপাশি শ্রমিকদের ঐক্য ও সংগঠিত আন্দোলনের গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *