আগামী ৭ অক্টোবর রাজ্যে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচি সফলভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা সরকারের খাদ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।সভায় উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। কর্মসূচিকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সমন্বয় এবং ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
৭ অক্টোবর ‘সেবা জ্যোতি যাত্রা’, প্রস্তুতি বৈঠকে প্রশাসনের তৎপরতা
