Headlines

ভিলেজ কাউন্সিলের ফল ও বিরোধীদের মন্তব্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

আগামীকাল ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণা। ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা, তখন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির বিভিন্ন মন্তব্যেরও জবাব দিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফলাফল এবং রাজ্যের উন্নয়ন নিয়ে বিরোধীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগামীকালের ফলাফলই জনগণের রায় স্পষ্ট করবে। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও বিরোধীদের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গে বক্তব্য রাখেন তিনি।ভিলেজ কাউন্সিল নির্বাচনের ফল ঘোষণার আগে মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়াকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *