আগরতলা: সাত দফা দাবি সামনে রেখে বাঙালি ছাত্র-যুব সমাজের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সচিব বিপ্লব দাস। উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও।বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে সমস্ত টেট উত্তীর্ণ বেকারদের নিয়োগের ব্যবস্থা করার দাবি জানানো হয়। পাশাপাশি আসন্ন দুর্গাপূজায় যানবাহনের অবাধ পাস বন্ধ এবং পাস দেওয়ার ক্ষেত্রে আইনি কঠোরতা অবলম্বনের দাবি জানানো হয়েছে।এছাড়াও নেশা কারবারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, দুর্গোৎসব থেকে কালীপূজা পর্যন্ত প্রকাশ্যে মদসহ নেশাজাতীয় সামগ্রীর বিক্রি বন্ধ, পূজার আগে অধিক সংখ্যায় রেগার কাজের ব্যবস্থা এবং শহরের রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবি জানানো হয়।সংগঠনের আরও দাবি, রাজ্যের বিভিন্ন দপ্তরে থাকা শূন্যপদগুলি পূরণের জন্য অবিলম্বে নিয়োগ-নীতি সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
টেট উত্তীর্ণদের নিয়োগসহ ৭ দফা দাবিতে বাঙালি ছাত্র-যুব সমাজের বিক্ষোভ
