Headlines

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে SFI-এর বিক্ষোভ মিছিল

আগরতলা: ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (SFI)। রবিবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলে ছাত্র-যুবদের অংশগ্রহণ দেখা যায়।মিছিল থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন। সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবিতেই এই কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *