আগরতলা: জিবি হাসপাতালের অভ্যন্তরে মোবাইল ফোন ব্যবহার, ছবি তোলা এবং ভিডিও করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের বিভিন্ন অংশে এ সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।হাসপাতাল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ঘিরে রোগীর পরিজনদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের বক্তব্য, হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নথিভুক্ত করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে ছবি বা ভিডিও করার সম্পূর্ণ নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।পরিজনদের একাংশের দাবি, হাসপাতালের শৃঙ্খলা ও রোগীদের গোপনীয়তা বজায় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও, মোবাইল ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট নিয়ম এবং প্রয়োজনীয় পরিস্থিতিতে অনুমতির ব্যবস্থা থাকা উচিত।হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ ও প্রয়োগের বিস্তারিত নির্দেশনা নিয়ে আরও স্পষ্টতা দাবি করেছেন রোগীর পরিজনরা।
জিবি হাসপাতালে মোবাইল নিষিদ্ধ, ক্ষোভ রোগীর পরিজনদের
