ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণাকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।গণনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যা কিছু হয়েছে, সেগুলিকে ছোটখাটো ঘটনা হিসেবেই দেখা উচিত। তাঁর বক্তব্য, “যার শেষ ভালো, তার সব ভালো।” একইসঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তাও দেন তিনি।অন্যদিকে, নির্বাচনের ফলাফলকে এনডিএ-র বড় সাফল্য হিসেবে তুলে ধরেছেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। তাঁর দাবি, এই ফলাফল রাজ্যের জনজাতি এলাকাতেও এনডিএ-র প্রতি মানুষের আস্থার প্রতিফলন।তবে বিজয়ের উচ্ছ্বাস যেন অন্য কারও জন্য অশান্তির কারণ না হয়, সেই বার্তাও দিয়েছেন প্রদেশ সভাপতি। তাঁর আবেদন, “এনডিএ-র আনন্দ যেন কারও নিরানন্দের কারণ না হয়।” নির্বাচনের পর সমস্ত পক্ষকে সংযত থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
‘যার শেষ ভালো, সব ভালো’—ভিলেজ ভোটের ফল নিয়ে মুখ্যমন্ত্রী, NDA-র ‘বিশাল জয়’ দাবি অভিষেকের
