Headlines

ভিলেজ কমিটি জয়ে উচ্ছ্বাস, বিরোধীদের কড়া বার্তা অভিষেক দেবরায়ের

ভিলেজ কমিটি নির্বাচনে জয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত প্রদেশ বিজেপি নেতৃত্ব। এই জয়কে জনসমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরে বিরোধীদেরও কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।তিনি বলেন, নির্বাচনের ফলাফলেই মানুষের রায় স্পষ্ট হয়েছে। উন্নয়ন ও জনস্বার্থের রাজনীতির পক্ষেই সাধারণ মানুষ রায় দিয়েছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিরোধীদের বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক প্রচেষ্টারও তীব্র সমালোচনা করেন বিজেপি সভাপতি।অভিষেক দেবরায়ের বক্তব্য, আগামী দিনেও সংগঠনকে আরও শক্তিশালী করে মানুষের পাশে থেকে কাজ করবে বিজেপি। ভিলেজ কমিটি নির্বাচনের এই ফলাফলকে সামনে রেখে দলের কর্মী-সমর্থকদের আরও উৎসাহ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *