Headlines

ঝড়ে ভেঙে পড়ল বিশাল গাছ, ঘণ্টাখানেক বন্ধ অসম-আগরতলা জাতীয় সড়ক

ঝড়-বৃষ্টির জেরে বড়সড় বিপত্তি দেখা দিল অসম-আগরতলা জাতীয় সড়কে। রানীরবাজারের গুরামারা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশাল আকৃতির গাছ রাস্তার ওপর ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক। ফলে ভোরবেলায় ব্যাপক সমস্যার মুখে পড়েন যাত্রীরা ও যানচালকরা।ঘটনার খবর পাওয়া মাত্রই জিরানিয়া সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) অফিসের ২৪x৭ কন্ট্রোল রুমে জরুরি ফোন করা হয়। সেই সময় কন্ট্রোল রুমে দায়িত্বে ছিলেন স্কাউটস অ্যান্ড গাইডস ও সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকরা।জানা গেছে, সকাল প্রায় ৫টা নাগাদ খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন স্বেচ্ছাসেবকরা। স্কাউটস অ্যান্ড গাইডসের সাব-ডিভিশন সেক্রেটারির নেতৃত্বে অভিযান চালিয়ে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় অসম-আগরতলা জাতীয় সড়ক।প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করায় স্কাউটস অ্যান্ড গাইডস এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় মানুষজন ও প্রশাসনিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *