ত্রিপুরা জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের সরব হলেন বেকার যুবকরা। ২০২২ সালে শারীরিক পরীক্ষা দেওয়ার পর দীর্ঘ চার বছর অতিক্রান্ত হলেও এখনও পরবর্তী কোনো পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি বলে অভিযোগ তাঁদের।বেকার যুবকদের দাবি, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে ইতিমধ্যে ৪০ বারেরও বেশি ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু এতবার আবেদন-নিবেদন করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও সন্তোষজনক উত্তর মেলেনি।ফলে বাধ্য হয়ে বুধবার ফের সংশ্লিষ্ট দপ্তরে ডেপুটেশন প্রদান করতে আসেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগের আশায় অপেক্ষা করতে করতে অনেকের বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত পরবর্তী পরীক্ষা গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন তাঁরা।চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০২২ সালে শারীরিক পরীক্ষা দেওয়ার পর চার বছর অপেক্ষা যথেষ্ট দীর্ঘ সময়। তাই আর আশ্বাস নয়, দ্রুত পরবর্তী পদক্ষেপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তাঁদের।
চার বছরেও নিয়োগ পরীক্ষা নয়, ফের ডেপুটেশনে ত্রিপুরার বেকার যুবকরা
