ধলাই জেলার ছাওমনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা নিয়ে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। রোগীদের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে ব্লাড টেস্টের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও নেই পর্যাপ্ত কর্মী। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও রক্ত পরীক্ষা করাতে পারছেন না রোগীরা।অভিযোগ, সকাল ১০টা থেকে বহু রোগী ব্লাড টেস্ট করানোর জন্য স্বাস্থ্যকেন্দ্রে অপেক্ষা করলেও দীর্ঘ সময় পর্যন্ত সংশ্লিষ্ট কর্মীদের দেখা মেলেনি। দূর-দূরান্তের এলাকা থেকে চিকিৎসার জন্য ছাওমনু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসা সাধারণ মানুষকে এভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।এলাকাবাসীদের দাবি, প্রত্যন্ত এলাকার এই স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা স্বাভাবিক রাখতে দ্রুত পর্যাপ্ত কর্মী নিয়োগ করা হোক। তাঁদের বক্তব্য, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যদি এভাবে পরিষেবা ব্যাহত হয়, তাহলে আর্থিকভাবে দুর্বল সাধারণ মানুষ চিকিৎসার জন্য কোথায় যাবেন—এই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।
ব্লাড টেস্টের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ছাওমনু স্বাস্থ্যকেন্দ্রে চরম দুর্ভোগ!
