Headlines

মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি, আগরতলায় ‘বিকশিত ভারত’ ও সেবাজ্যোতি যাত্রা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার ২৫ বছর পূর্তি উপলক্ষে আগরতলার শিশু উদ্যানে আয়োজিত হলো ‘বিকশিত ভারত সংকল্প সভা’ ও ‘সেবাজ্যোতি যাত্রা’। প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘ জনসেবা ও দেশ গঠনের কর্মকাণ্ডকে সামনে রেখে এই কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা।জনসেবা, উন্নয়ন ও দেশের অগ্রগতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *