Headlines

‘কার্যকর্তাদের মূল্য নেই!’ মথার সঙ্গে জোট ভাঙার দাবিতে শান্তিরবাজারে বিজেপির পথ অবরোধ

শান্তিরবাজারে ফের প্রকাশ্যে এল বিজেপির অন্দরের ক্ষোভ। ‘কার্যকর্তাদের কোনও মূল্য নেই নেতাদের কাছে’—এমন অভিযোগ তুলে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হলেন একাংশ বিজেপি নেতা-কর্মী। পাশাপাশি তিপ্রা মথার সঙ্গে জোট ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।বুধবার ফের মনপাথর ফাঁড়ি সংলগ্ন এলাকায় রাস্তায় বসে প্রতিবাদে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, জোটসঙ্গী তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও দলের কার্যকর্তাদের স্বার্থ ও নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না।এই পরিস্থিতিতে তিপ্রা মথার সঙ্গে জোট পুনর্বিবেচনা করে জোট ভেঙে দেওয়ার দাবি উঠেছে বিজেপিরই একাংশের মধ্যে। একইসঙ্গে দাবি পূরণ না হলে দলীয় কর্মসূচি ও বিজেপির হয়ে কাজ না করার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।মনপাথর ফাঁড়ি এলাকায় ফের এই ধরনের প্রতিবাদ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। জোটসঙ্গীদের মধ্যে তৈরি হওয়া এই ক্ষোভ আগামী দিনে দলীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *