Headlines

থানার ঢিলছোঁড়া দূরত্বে গরু চুরি! খোয়াইয়ে নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

খোয়াই জেলার মনু নদী সংলগ্ন সীমান্ত এলাকায় ফের গবাদি পশু চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকার ও ঝড়-বৃষ্টির সুযোগ নিয়ে চোরের দল বাড়ি থেকে দুটি গবাদি পশু চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।জানা গেছে, সীমান্ত থেকে মাত্র কয়েক মিটারের দূরত্বে অবস্থিত গৌতম দাসের বাড়িতে গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। ঝড়-বৃষ্টির মধ্যে পরিবারের সদস্যরা কিছু বুঝে উঠতে না পারলেও সকালে ঘুম থেকে উঠে গবাদি পশু দুটি না দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপর শুরু হয় খোঁজাখুঁজি।অনেক খোঁজার পর সীমান্ত সংলগ্ন এলাকা থেকে একটি গবাদি পশু উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত অন্য গবাদি পশুটির কোনও খোঁজ মেলেনি। ঘটনায় হতাশ ও ক্ষুব্ধ গবাদি পশুর মালিক।স্থানীয়দের প্রশ্ন, সীমান্ত এলাকায় বিএসএফের কড়া নজরদারি ও নিয়মিত টহল থাকা সত্ত্বেও কীভাবে এমন চুরির ঘটনা ঘটছে? বারবার সীমান্ত এলাকায় গবাদি পশু চুরির অভিযোগ উঠলেও কেন দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলছেন বাসিন্দারা।ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে নিরাপত্তা জোরদার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *