নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গতকাল ইন্ডিয়া ব্লকের বিভিন্ন রাজনৈতিক দল একজোট হয়ে নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।এদিনের বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনের ভূমিকা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির বিষয়টি উঠে আসে। পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি।জিতেন চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া ব্লকের বিক্ষোভ, প্রতিক্রিয়া জিতেন চৌধুরীর
