Headlines

দুর্গাপূজায় বিধিনিষেধ নিয়ে শান্তিরবাজার থানায় বৈঠক, পূজা কমিটিগুলিকে পুলিশের বার্তা

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে শান্তিরবাজার থানার উদ্যোগে পূজা কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার থানার অধীনে থাকা বিভিন্ন পূজা কমিটির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উৎসব চলাকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।পুলিশের পক্ষ থেকে পূজা কমিটিগুলিকে সরকারি বিধিনিষেধ ও নিয়মকানুন মেনে চলার পাশাপাশি পুজোর দিনগুলিতে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। প্যান্ডেল, ভিড় নিয়ন্ত্রণ, শব্দদূষণসহ বিভিন্ন বিষয়ে নির্ধারিত নিয়ম মেনে চলার জন্য কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হয়।পাশাপাশি, পুজোর সময়ে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখার আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে যাতে সাধারণ মানুষ দুর্গাপূজার আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই বৈঠক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *