Headlines

৫৮৮ পদে নিয়োগের সিদ্ধান্ত, গঠিত হচ্ছে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন

আগরতলা, ৭ অক্টোবর: রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং সরকারি পরিষেবাকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভা। বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি তুলে ধরেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট ৫৮৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে শিক্ষা দপ্তরের বুনিয়াদী শিক্ষায় রয়েছে ৩৬১টি পদ। এই পদগুলির মধ্যে স্নাতক স্তরে ৭৫টি এবং অস্নাতক স্তরে ২৮৬টি পদ রয়েছে।এছাড়াও বিজ্ঞান ও পরিবেশ দপ্তরে করণিকসহ গ্রুপ-সি স্তরে ৮টি, আগরতলা পুর নিগমে বিভিন্ন ক্যাটাগরিতে ২১৩টি এবং আইন দপ্তরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি মিলিয়ে ৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ত্রিপুরা স্টাফ সিলেকশন কমিশন (TSSC) গঠনের কথাও ঘোষণা করা হয়। রাজ্য সরকারের অধীনস্থ গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে নিয়োগের ক্ষেত্রে এই কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের চাকরিপ্রত্যাশী যুবসমাজের জন্য সরকারি চাকরির সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *