Headlines

কাঞ্চনমালায় বাড়িঘরে ঢুকল বন্যার জল, জল নিষ্কাশন নিয়ে ক্ষোভে বাসিন্দারা

কাঞ্চনমালা, ১৩ জুলাই: টানা বৃষ্টির জেরে সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজার এলাকায় একাধিক বাড়িতে বন্যার জল ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অরচুৎ রায়ের বাড়িসহ মদন পালের বাড়ি এবং আরও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয়দের অভিযোগ, বাজার সংলগ্ন এলাকায় এক বাসিন্দা নিজের জমিতে পুকুর খনন করলেও জল নিষ্কাশনের জন্য কোনো ড্রেনের ব্যবস্থা করা হয়নি।…

Read More

দেড় বছর ধরে বেহাল রাস্তা, মরণফাঁদে পূর্ব বামুটিয়ার ৩ নম্বর ওয়ার্ড

বামুটিয়া, ১৩ জুলাই: দীর্ঘ প্রায় দেড় বছর ধরে মেরামতের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বামুটিয়া ব্লকের অধীন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের আগরতলা–বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরপাড়া সংযোগকারী ইটের সলিং রাস্তা। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি বর্তমানে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।স্থানীয়দের দাবি, রাস্তার একাধিক অংশে বড় বড়…

Read More

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শিল্পীপাড়া, ক্ষোভে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাসিন্দারা

জোলাইবাড়ী, ১৩ জুলাই: সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে দক্ষিণ ত্রিপুরার পশ্চিম জোলাইবাড়ীর শিল্পীপাড়া। সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাব এবং নতুন সড়ক নির্মাণে পরিকল্পনার ত্রুটির অভিযোগ তুলে চরম দুর্ভোগের কথা জানিয়েছেন এলাকার বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, বিলোনিয়া-জোলাইবাড়ী সড়ক নির্মাণের সময় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই রাস্তা ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ছে। এর প্রভাবে বহু…

Read More

৮০ কোটি টাকার মুহুরী বাঁধ সংস্কার পরিদর্শনে জেলা শাসক, বন্যা মোকাবিলায় জোর প্রস্তুতি

বিলোনিয়া, ১৩ জুলাই: সম্ভাব্য বন্যার ঝুঁকি থেকে দক্ষিণ জেলা সদর বিলোনিয়াকে সুরক্ষিত রাখতে চলমান প্রায় ৮০ কোটি টাকার মুহুরী নদীর বাঁধ সংস্কার প্রকল্প সোমবার সরেজমিনে পরিদর্শন করেন দক্ষিণ জেলার জেলা শাসক। তাঁর সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার, জল সম্পদ দপ্তরের নির্বাহী বাস্তুকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।পরিদর্শনকালে জেলা শাসক নির্মাণকাজের অগ্রগতি ও গুণগতমান খতিয়ে দেখেন…

Read More

ডুলুমা বেইলি ব্রিজ পুনর্নির্মাণে ১৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ NH-208-এর সেতু, জারি বিকল্প রুট

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর: গোমতী জেলার ডুলুমা TSR ক্যাম্প সংলগ্ন জাতীয় সড়ক (NH-208)-এর ডুলুমা বেইলি ব্রিজ পুনর্নির্মাণের কাজের জন্য আগামী ১৫ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে গোমতী জেলার জেলা শাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় এই নির্দেশ জারি করেছে।জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নির্মাণের সময় হালকা…

Read More

তেলিয়ামুড়ায় উপড়ে পড়ল বিশাল বটগাছ, দুই পরিবারের ঘর বিধ্বস্ত; আহত ২

তেলিয়ামুড়া, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়ি থাংনাই বাজার এলাকায় একটি বিশাল বটগাছ উপড়ে পড়ে দুই পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। তবে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১০টা নাগাদ জলসিক্ত মাটি নরম হয়ে যাওয়ায় বিশালাকার বটগাছটি উপড়ে পড়ে…

Read More

পশ্চিম থানার সাফল্য, উদ্ধার ৩০টি হারানো স্মার্টফোন ফিরল প্রকৃত মালিকদের হাতে

আগরতলা, ১২ জুলাই: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ৩০টি স্মার্টফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে।এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা চ্যাটার্জি উদ্ধার অভিযানের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ও…

Read More

কাঞ্চনমালা হাসপাতালে মধ্যরাতে তাণ্ডব, চিকিৎসককে হুমকির অভিযোগে কয়েকজন আটক

আগরতলা, ১২ জুলাই: পশ্চিম ত্রিপুরার কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শনিবার গভীর রাতে একদল যুবকের তাণ্ডবের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি এবং হামলার চেষ্টার অভিযোগে পুলিশ কয়েকজনকে আটক করেছে।অভিযোগ অনুযায়ী, শনিবার রাত প্রায় ২টা নাগাদ কমলাসাগর বিধানসভার ছনখলা এলাকার শুভম মজুমদার-সহ কয়েকজন যুবক হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।…

Read More

একই রাতে জোলাইবাড়ীর দুই মন্দিরে চুরি, নিরাপত্তা নিয়ে ক্ষোভে এলাকাবাসী

জোলাইবাড়ী, ১২ জুলাই: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ীতে একই রাতে দুটি মন্দিরে চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে জোলাইবাড়ী বাজার ব্যবসায়ী সংঘ পরিচালিত শনি মন্দির এবং পশ্চিম জোলাইবাড়ী এলাকার একটি কালীমন্দিরে প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মন্দির কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে জোলাইবাড়ী ফাঁড়ি থানায় খবর…

Read More

অটোচালককে মারধরের অভিযোগে উত্তেজনা, লেফুঙ্গা থানায় ইলেকট্রিক অটোচালকদের ডেপুটেশন

মোহনপুর, ১২ জুলাই: আগরতলা–মোহনপুর জাতীয় সড়কে যাত্রী পরিবহনকে কেন্দ্র করে এক ইলেকট্রিক অটোচালককে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদে রবিবার লেফুঙ্গা থানায় ডেপুটেশন জমা দেন এলাকার ইলেকট্রিক অটোচালকরা।অভিযোগ, গত ৯ জুলাই দমদমিয়া এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে ইন্দ্রজিৎ দেবনাথ নামে এক ইলেকট্রিক অটোচালককে কয়েকজন কমান্ডার গাড়ির চালক মারধর করেন। পরে তাঁকে রাধানগর মোটর স্ট্যান্ডে…

Read More