অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে গাফিলতি করে রাজনৈতিক মিছিল বা কর্মসূচিতে অংশ নিলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সমাজকল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়।মন্ত্রী বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের মূল দায়িত্ব শিশুদের সঠিকভাবে দেখভাল করা। তাই রাজনৈতিক কর্মসূচির চেয়ে কর্মস্থলে উপস্থিত থেকে ছাত্রছাত্রী ও শিশুদের প্রতি নজর দেওয়াকেই অগ্রাধিকার দিতে হবে।দায়িত্ব পালনে কোনও ধরনের ফাঁকি বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন সমাজকল্যাণ মন্ত্রী। তাঁর এই বক্তব্যের পর অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে চর্চা শুরু হয়েছে।
অঙ্গনওয়াড়িতে ফাঁকি দিয়ে মিছিলে গেলে কড়া ব্যবস্থা: টিঙ্কু রায়
