Headlines

অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের দাবি নিয়ে সরব ইউনিয়ন, সাংবাদিক সম্মেলন

আগরতলায় ত্রিপুরা অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেলপারস ইউনিয়নের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সিআইটিইউ রাজ্য দপ্তরে অনুষ্ঠিত এই সম্মেলনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং কর্মক্ষেত্রে তাঁদের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের প্রতিনিধিরা তাঁদের দীর্ঘদিনের বিভিন্ন দাবির বিষয় তুলে ধরেন। একইসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের পরিবেশ, সম্মানী এবং সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়েও নিজেদের বক্তব্য তুলে ধরা হয়।ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, কর্মীদের ন্যায্য দাবি পূরণে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এদিন সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *