Headlines

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আবারও চুরি! গ্যাস সিলিন্ডার উধাও, মিড-ডে মিল ছাড়াই ফিরতে হল শিশুদের

চড়িলাম, ১৪ জুলাই: চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন চড়িলাম ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের খামারবাড়ি এলাকার বাসিন্দারা। এবার ছিঁচকে চোরের নিশানায় পড়েছে ছুমিয়ার ডুং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। অভিযোগ, কেন্দ্র থেকে একটি রান্নার গ্যাস সিলিন্ডার চুরি হয়ে যাওয়ায় শিশুদের জন্য খাবার রান্না করা সম্ভব হয়নি এবং তাদের মিড-ডে মিল না দিয়েই বাড়ি পাঠিয়ে দিতে হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে এলাকাবাসী প্রাতঃভ্রমণে বের হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা খোলা দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও স্থানীয়দের জানানো হয়। পরে কর্মীরা এসে দেখেন, শিশুদের জন্য রাখা অন্যান্য খাদ্যসামগ্রী অক্ষত থাকলেও গ্যাসের সিলিন্ডারটি নেই।জানা গেছে, সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী অসুস্থতার কারণে বর্তমানে ছুটিতে রয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও একাধিকবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনও ঘটনারই স্থায়ী সমাধান বা অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়নি বলে তাদের দাবি।চুরির খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে গ্রামবাসীর অভিযোগ, অতীতের ঘটনাগুলির মতো এবারও শুধু তদন্তেই সীমাবদ্ধ না থেকে দোষীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *