Headlines

অন্ত্যোদয় কার্ড থাকলেও মেলেনি আবাস! জরাজীর্ণ মাটির ঘরেই দিন কাটছে মান্দাইয়ের মালতী দেববর্মার

সরকারি আবাসন প্রকল্পের সুবিধা না পেয়ে এখনও জরাজীর্ণ মাটির কুঁড়েঘরেই বসবাস করছেন মান্দাই ব্লকের ধনইপাড়ার বাসিন্দা মালতী দেববর্মা। অন্ত্যোদয় রেশন কার্ডধারী হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।মালতী দেববর্মার দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাওয়ার জন্য তিনি একাধিকবার প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন। এমনকি তাঁর বাড়ির জিও-ট্র্যাকিংও হয়েছে, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও এখনও পর্যন্ত কোনো আবাসনের অনুমোদন মেলেনি।জরাজীর্ণ মাটির ঘরে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তিনি। বিশেষ করে বর্ষাকালে ঘরের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে, যা তাঁদের জন্য বড় উদ্বেগের কারণ।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মালতী দেববর্মা সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকারের কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনা করার আবেদন জানান। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেলে তাঁর পরিবার একটি নিরাপদ পাকা ঘরে বসবাসের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *