Headlines

“অভিযুক্তকে চাবি দিল কে?”— স্কুলকাণ্ডে নতুন প্রশ্ন তুলে শ্রীনগর থানায় সিপিআইএমের ডেপুটেশন

স্কুলের শ্রেণিকক্ষে এক ছাত্রীর উপর নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। এই ঘটনায় শুধু মূল অভিযুক্তের গ্রেফতারেই নয়, বরং অভিযুক্তের হাতে স্কুলের চাবি তুলে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিকেও অবিলম্বে গ্রেফতারের দাবিতে শ্রীনগর থানায় ডেপুটেশন প্রদান করেছে সিপিআইএম।মঙ্গলবার সিপিআইএমের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকরা শ্রীনগর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশের কাছে স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ, স্কুলের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানে কীভাবে অভিযুক্ত ব্যক্তি প্রবেশের সুযোগ পেল এবং কার সহায়তায় সে শ্রেণিকক্ষের চাবি হাতে পেয়েছিল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।ডেপুটেশনে সিপিআইএম নেতৃত্ব দাবি জানায়, ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে চাবি প্রদানকারী ব্যক্তি বা ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।বিক্ষোভকারীরা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার এমন চরম ব্যর্থতা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের রাজনৈতিক পরিচয় না দেখে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এদিন থানায় ডেপুটেশন জমা দিয়ে সিপিআইএম নেতৃত্ব হুঁশিয়ারি দেয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে নামতে বাধ্য হবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *