Headlines

অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষুব্ধ প্রশাসন, বিশ্রামগঞ্জের জনপ্রিয় মিষ্টির দোকানকে কড়া সতর্কবার্তা

বিশ্রামগঞ্জ, ৩০ জুন: খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশালগড় মহকুমা প্রশাসন মঙ্গলবার বিশ্রামগঞ্জ বাজারের প্রসিদ্ধ মাতৃভান্ডার মিষ্টির দোকানে পরিদর্শন চালায়। পরিদর্শন শেষে দোকানের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে দোকান কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন দুই ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং গোবিন্দ দেববর্মা। তারা দোকানের মালিক অসিত দে-কে দ্রুত দোকানের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দোকানটি বিশ্রামগঞ্জ বিদ্যালয়ের একেবারে পাশে অবস্থিত। প্রতিদিন বহু ছাত্র-ছাত্রী টিফিনের সময় এই দোকানে খাবার কিনতে আসে। তাই খাদ্যের মান ও দোকানের পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।ডেপুটি কালেক্টররা স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে দোকানের পরিবেশ স্বাস্থ্যসম্মত করা না হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে দোকান বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে বলে সতর্ক করা হয়েছে।প্রশাসনের এই অভিযানের পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *