ক্রিকেটপ্রেমীদের জন্য বড় সুখবর। এবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল ফ্যান পার্ক। এই উপলক্ষে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরলো Tripura Cricket Association।সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা জানান, আইপিএল ম্যাচের উত্তেজনা এবং স্টেডিয়ামের পরিবেশকে রাজ্যের ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যান পার্কে বড় স্ক্রিনে সরাসরি আইপিএল ম্যাচ সম্প্রচার করা হবে। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম, খাবারের স্টল এবং আকর্ষণীয় আয়োজন।তারা আরও জানান, পরিবার ও বন্ধুদের সঙ্গে একসাথে বসে আইপিএলের রোমাঞ্চ উপভোগ করার জন্য এটি হবে এক বিশেষ প্ল্যাটফর্ম। ক্রিকেট অনুরাগীদের উপস্থিত থেকে এই আয়োজন সফল করার আহ্বান জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন।আগরতলায় প্রথমবারের মতো এমন বড়সড় আইপিএল ফ্যান পার্ক আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
আগরতলায় আইপিএল ফিভার! স্বামী বিবেকানন্দ ময়দানে বসছে আইপিএল ফ্যান পার্ক
