Headlines

আগরতলায় ‘ইমালোংগি কুমহৈ ২০২৬’, উদযাপিত ৩৫তম মণিপুরী ভাষা উৎসব

আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ৩৫তম মণিপুরী ভাষা উৎসব ‘ইমালোংগি কুমহৈ ২০২৬’। পেট্রিওটিক রাইটার্স ফোরাম (PAWF), ত্রিপুরা ও মণিপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে মণিপুরী ভাষা ও সাহিত্যপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াংখেই কেন্দ্রের বিধায়ক থাংজাম অরুণকুমার। এছাড়াও উপস্থিত ছিলেন PAWF, মণিপুরের সভাপতি নাওরোইবাম খাম্বা লুয়াং, PAWF, ত্রিপুরার পেট্রন সদস্য ড. অনুরাধা নংমাইথেম, প্রাক্তন সভাপতি ইয়াইস্কুল খোয়াইরাকপাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মণিপুরী সাহিত্য পরিষদ (ত্রিপুরা)-র সভাপতি লাংগোলজাম বীরমঙ্গল এবং ত্রিপুরাভিত্তিক লেখক ও গবেষক ৱাংখেম বীরমঙ্গল।ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি মণিপুরী ভাষার প্রসার ও সংরক্ষণের বার্তা উঠে আসে এই উৎসবের মধ্য দিয়ে। আগরতলায় এমন একটি আয়োজন দুই রাজ্যের সাহিত্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *