Headlines

আগরতলায় ইসকন হরেকৃষ্ণ মন্দিরের রথযাত্রা কাল, সূচনা করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু

আগরতলা, ১৫ জুলাই: আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৩টায় আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত ইসকন হরেকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসবের সূচনা হবে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই রথযাত্রার আয়োজন করা হয়েছে।মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের রথযাত্রার শুভ সূচনা করবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া এবং সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ বিশিষ্ট অতিথিরা।রথযাত্রার পর আগামী সাতদিন জগন্নাথদেবের রথ গুন্ডিচা মন্দিরে অবস্থান করবে। এই সময় রথের মেলার পাশাপাশি বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতিদিন অনুষ্ঠিত হবে আধ্যাত্মিক নাটক, ভজন, নৃত্য পরিবেশনা এবং সন্ধ্যায় ভক্তদের মধ্যে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হবে।আগামী ২৪ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে এবারের রথযাত্রা মহোৎসবের সমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।মন্দির কর্তৃপক্ষ সকল ভক্ত ও রাজ্যবাসীকে রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছে এবং শান্তি, সম্প্রীতি ও সর্বজনের মঙ্গল কামনা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *