ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার অ্যাম্বাসাডর এম. রিয়াজ হামিদুল্লাহ বুধবার আগরতলা রেলস্টেশনে পৌঁছান। সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানান সংশ্লিষ্ট প্রশাসনিক ও প্রোটোকল বিভাগের প্রতিনিধিরা।এই সফরে তিনি বিভিন্ন প্রশাসনিক, কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে জানা গেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়ন এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়েও বিভিন্ন পর্যায়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।হাইকমিশনারের এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে তাঁর সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
আগরতলায় পৌঁছালেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহ
