আগরতলার আখড়া রোডের ওয়েস্টার্ন ক্লাব ও পিইসি ব্রিক ফিল্ড এলাকায় শাহজাহান মিয়া নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একইসঙ্গে বটতলা বাজারে শাহজাহানের দোকানেও অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই অভিযান, তা এখনও স্পষ্ট নয়। অভিযানের বিষয়ে শাহজাহান মিয়া নিজে কী বলছেন, তা জানার অপেক্ষায় এলাকাবাসী।
আগরতলায় শাহজাহানের বাড়ি ও দোকানে ইডির হানা
