Headlines

আগরতলায় ৫০ কেজি শব্দবাজি উদ্ধার, অভিযান অব্যাহত

আগরতলা: লক্ষ্মীপুজোর আগে শব্দদূষণ রোধে তৎপর সদর মহকুমা প্রশাসন ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি শব্দবাজি উদ্ধার করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেন সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দীপরাজ দেব। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা। এমবি টিলা বাজার, বেলতলী বাজার, এডি নগর বাজার, বটতলা বাজার ও মহারাজগঞ্জ বাজারসহ শহরের একাধিক বাজারে অভিযান চালানো হয়।অতিরিক্ত মহকুমা শাসক দীপরাজ দেব জানান, শব্দবাজির ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। সেই নিয়ম কার্যকর করতে প্রশাসনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। উৎসবের মরশুমে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *