Headlines

জমিতে বিষপ্রয়োগের অভিযোগ, বিপাকে কৃষক পরিবার

সাব্রুম: দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লকের সমরেন্দ্রগঞ্জ এলাকায় বড় ভাইয়ের কৃষিজমিতে ঘাস মারার ওষুধ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ অনুযায়ী, মরণ পাল কর্মসূত্রে পরিবার নিয়ে উদয়পুরে থাকেন। সেই সুযোগে তাঁর ছোট ভাই অরুণ পাল, মনসা পাল এবং তাঁদের মেয়ে পাপিয়া পাল জমিতে ঘাস মারার ওষুধ প্রয়োগ করে ফসল নষ্ট করেছেন বলে অভিযোগ। পাশাপাশি জমির সীমানায় থাকা পিলারও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। জমিতে কাউকে ফসল ফলাতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগকারী পক্ষের দাবি।এই ঘটনায় কৃষিকাজের উপর নির্ভরশীল মরণ পাল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর তিনি শ্রীনগর আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য বা পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *