Headlines

মূল্যবৃদ্ধির মধ্যেও বাইখোড়ায় লক্ষ্মীপুজোর বাজারে ভিড়

শান্তিরবাজার: দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপুজোকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। রাত পোহালেই ঘরে ঘরে পূজিত হবেন মা লক্ষ্মী। এই উপলক্ষে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বাইখোড়া বাজারে প্রতিমা ও পুজোর বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা।বাজারে ঘুরে মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর লক্ষ্মী প্রতিমার দাম তেমন বাড়ানো হয়নি। প্রতিমা তৈরির মাটি ও অন্যান্য উপকরণ কিনতে আগের তুলনায় বেশি খরচ হলেও ক্রেতাদের কথা মাথায় রেখে দাম সীমিত রাখা হয়েছে। প্রতিমার সর্বোচ্চ দাম ৫০০ টাকা বলে জানা গিয়েছে। স্থানীয় মৃৎশিল্পীদের পাশাপাশি মেলাঘর থেকেও কয়েকজন ব্যবসায়ী প্রতিমা নিয়ে এসেছেন।অন্যদিকে, পুজোর মালা-সহ বিভিন্ন সামগ্রীর দাম গত বছরের মতোই রয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা। তবে ফলের দাম আগের তুলনায় বেড়েছে বলে দাবি ফল ব্যবসায়ীদের। ফলে অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে ফল কিনে পুজোর প্রস্তুতি সারছেন।দ্রব্যমূল্য বৃদ্ধির চাপ সত্ত্বেও সাধ্য অনুযায়ী পুজোর সামগ্রী কিনে মা লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। বাইখোড়া বাজারে কেনাকাটাকে ঘিরে দেখা যাচ্ছে উৎসবের আবহ ও মানুষের মধ্যে আনন্দ-উৎসাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *