আগরতলায় এক LIC কর্মীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আব্দুল শফিক। কর্মসূত্রে তিনি আগরতলায় থাকতেন এবং দক্ষিণ রামনগরের পিসি ভাট্টা এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানা গেছে।জানা যায়, বাড়ির ভেতরেই রহস্যজনক অবস্থায় আব্দুল শফিককে দেখতে পান তাঁর সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।মৃত আব্দুল শফিকের বাড়ি অসমে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন রয়েছে। পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের পরই আব্দুল শফিকের মৃত্যুর রহস্যের প্রকৃত কারণ স্পষ্ট হবে।
আগরতলায় LIC কর্মীর রহস্যমৃত্যু, দক্ষিণ রামনগরে চাঞ্চল্য!
