আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় ত্রিপুরা ট্রাক ড্রাইভার ভারতীয় মজদুর সংঘের তৃতীয় বার্ষিক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএমএসের রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়। সম্মেলনে ট্রাক চালকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
আগরতলা প্রেস ক্লাবে ট্রাক চালকদের বার্ষিক সম্মেলন, শ্রমিক স্বার্থে একজোট বার্তা
