আগরতলা, ১০ জুলাই: আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লীগ–২০২৬। আগামী ১১ জুলাই ক্ষুদিরাম স্কুল মাঠে অনুষ্ঠিতব্য এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।আগরতলা প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের উদ্দেশ্য, অংশগ্রহণকারী দল, খেলার সূচি এবং আয়োজন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ জুলাই ক্ষুদিরাম স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হবে। ক্রীড়া ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।আগরতলা প্রেস ক্লাব স্পোর্টস সাব-কমিটির কনভেনর অভিষেক দে প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার সকল সাংবাদিকদের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার আহ্বান জানিয়েছেন।
আগরতলা প্রেস ক্লাব ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৬ উপলক্ষে সাংবাদিক সম্মেলন
