Headlines

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার! দুই পিঠু ব্যাগসহ ২১ বছরের যুবক গ্রেপ্তার

আগরতলা: আগরতলা রেলস্টেশনে ফের গাঁজা পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল জিআরপিএফ। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ২১.৮১৫ কেজি গাঁজা সহ ২১ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম অয়ন দেববর্মা। দুটি পিঠু ব্যাগে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগ দুটির ভিতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন জিআরপিএফের আধিকারিকরা।পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।রেলপথে মাদক পাচার রুখতে জিআরপিএফের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *