সাধারণ মানুষের মাথাব্যথা আরও বাড়িয়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। নতুন সংশোধিত মূল্যে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলের দাম ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং পরিবহণ ব্যয়ের প্রভাবেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধির ফলে পরিবহণ খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও।জ্বালানির এই নতুন মূল্যবৃদ্ধিতে সাধারণ গাড়িচালক থেকে শুরু করে পরিবহণ ব্যবসায়ীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে বাজারদরের উপর এর বড় প্রভাব পড়তে পারে।
আবারও জ্বালানির ধাক্কা! বাড়লো পেট্রোল-ডিজেলের দাম
