আগরতলা, ১৫ জুলাই: পশ্চিম ত্রিপুরার আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় চার বছরের এক শিশু কন্যাকে অশালীন অঙ্গভঙ্গি করার এবং তার মা-কে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, সাগর দাস নামে এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটির বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।এদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
আমতলীতে ৪ বছরের শিশুকে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের
