Headlines

আস্তাবল ময়দানে কৃষক সভার মহাসমাবেশ, ২২তম রাজ্য সম্মেলনে জোরালো বার্তা

সারা ভারত কৃষক সভার ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে ঘিরে আস্তাবল ময়দানে আয়োজিত হলো সুবিশাল প্রকাশ্য সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে মিছিল করে মাঠে জমায়েত হন সংগঠনের কর্মী-সমর্থকরা।আস্তাবল ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণানসহ সংগঠনের রাজ্য ও বিভিন্ন স্তরের নেতৃত্ব।কৃষকদের বিভিন্ন দাবি, অধিকার ও বর্তমান পরিস্থিতি নিয়ে সমাবেশ থেকে বক্তব্য রাখেন নেতৃত্ব। সম্মেলনকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *