Headlines

‘ইডিয়ট’ বিতর্কে দক্ষিণ জেলার এসপির পাশে ডিজিপি অনুরাগ, সীমান্ত ও আইন-শৃঙ্খলা নিয়েও কড়া বার্তা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারকে ঘিরে ‘ইডিয়ট’ মন্তব্যের বিতর্কে এবার প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়ালেন ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া জানান। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা এবং রাজ্যের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন।ডিজিপি বলেন, রাজ্য পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। তিনি পুলিশ বাহিনীর কাজের প্রতি আস্থা প্রকাশ করে জানান, কোনো ধরনের অযৌক্তিক মন্তব্যে বাহিনীর মনোবল ভাঙবে না এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন অব্যাহত থাকবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা, আন্তঃরাজ্য ও আন্তঃদেশীয় অপরাধ দমনে বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের চলমান পদক্ষেপের কথাও তুলে ধরেন।এদিন ডিজিপির বক্তব্যে স্পষ্ট বার্তা উঠে আসে যে, আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে রাজ্য পুলিশ কোনো আপস করবে না এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *