উদয়পুরের কিল্লা নিত্য বাজার কলসী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, উদয়পুর শাখা এবং গোমতী জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উপজাতি অধ্যুষিত এই এলাকায় স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে উপস্থিত হন। নিত্য বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডাঃ দীপু দেববর্মা জানান, নিত্য বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, উদয়পুর শাখার যৌথ সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।স্বাস্থ্য শিবিরে আগতদের ম্যালেরিয়া, ডেঙ্গু, সুগার, হেপাটাইটিস বি ও সি-সহ বিভিন্ন রোগের পরীক্ষা করা হয়। পাশাপাশি রক্তচাপ ও শরীরের ওজন পরীক্ষারও ব্যবস্থা ছিল। স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শও প্রদান করেন।এলাকার বাসিন্দারা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্য শিবির আয়োজনের দাবি জানান।
উদয়পুরের নিত্য বাজারে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া, মিলল একাধিক স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা
