Headlines

এক বছর ধরে বিকল ট্রান্সফরমার, ক্ষোভে সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ বেজিমারাবাসীর

সোনামুড়া: প্রায় এক বছর ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে থাকার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন বেজিমারা ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বুধবার সকাল ১০টা নাগাদ সোনামুড়া-কাঠালিয়া সড়ক অবরোধ করেন এলাকাবাসী।অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার বিদ্যুৎ ট্রান্সফরমারটি বিকল হয়ে রয়েছে। জোড়াতালি দিয়ে কোনওরকমে বিদ্যুৎ পরিষেবা সচল রাখা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে জানিয়েও কার্যকর পদক্ষেপ মেলেনি বলে দাবি এলাকাবাসীর।এর প্রতিবাদেই এদিন পথ অবরোধে সামিল হন তাঁরা। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন অফিসযাত্রী, পথচারী, স্কুল পড়ুয়া এবং রোগীর আত্মীয়-পরিজনরা।পরবর্তীতে ঘটনাস্থলে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস-চেয়ারম্যান শাহজান মিয়া পৌঁছে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। তিনি একদিনের মধ্যে বিকল ট্রান্সফরমার মেরামতের আশ্বাস দেন। তাঁর আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেন বেজিমারার বাসিন্দারা।তবে নির্ধারিত সময়ের মধ্যে ট্রান্সফরমার মেরামত না হলে ফের আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *