Headlines

এডভাইজার চৌমুহনীতে ছাত্রছাত্রীদের জন্য বাসস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ, পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আগরতলা, ৩০ জুন: রাজধানীর ১৭ নম্বর ওয়ার্ডের এডভাইজার চৌমুহনী এলাকায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি নতুন বাসস্ট্যান্ড (শেড) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।পরিদর্শনকালে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর এবং পুর নিগমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এলাকায় ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।মেয়র দীপক মজুমদার পরিদর্শনের সময় জানান, ছাত্রছাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়ভাবে যানবাহনের জন্য অপেক্ষা করার সুযোগ করে দিতে আধুনিক বাসস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত কাজ শুরু করার আশ্বাসও দেন তিনি।এলাকাবাসীর মতে, বাসস্ট্যান্ড নির্মিত হলে বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা পাবে এবং প্রতিদিনের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত নির্মাণকাজ শুরু করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *