Headlines

এনসিসি ক্যাডেটদের হাতে ড্রোন, সামনে বাধা পেরোনোর চ্যালেঞ্জ — আগরতলায় আসাম রাইফেলসের ব্যতিক্রমী উদ্যোগ

আগামী দিনের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক তথা প্রতিরক্ষা বাহিনীর সম্ভাব্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে আগরতলায় বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। ২৪ জুন আগরতলা গ্যারিসন গ্রাউন্ডে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেয় বিপুল সংখ্যক এনসিসি ক্যাডেট।আগরতলা ব্যাটালিয়ন, আসাম রাইফেলসের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাতে-কলমে অভিজ্ঞতা লাভের সুযোগ পায় ক্যাডেটরা— আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং অবস্ট্যাকল কোর্স ট্রেনিং।আসাম রাইফেলসের অভিজ্ঞ জওয়ানদের তত্ত্বাবধানে ক্যাডেটরা ড্রোন পরিচালনার প্রাথমিক কৌশল শিখে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। পাশাপাশি অবস্ট্যাকল কোর্সে অংশ নিয়ে শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা, দলগত সমন্বয় এবং অধ্যবসায়ের মতো গুরুত্বপূর্ণ গুণাবলীর অনুশীলন করে তারা।পুরো কর্মসূচিতে ক্যাডেটদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে সশস্ত্র বাহিনীর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে পরিচিত করা এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।এই ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের মধ্যে দেশসেবা, শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *