উদয়পুরের চিড়ার মিল এলাকায় চুরির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা যায়, গত কয়েকদিনে উদয়পুর চন্দ্রপুর কাঠালতলী এলাকার বাসিন্দা ঝুটন দে নামে এক যুবকের বিরুদ্ধে চেয়ারম্যান এলাকা থেকে দুটি বাইসাইকেল চুরির অভিযোগ ওঠে। অভিযোগ, এদিনও চুরির উদ্দেশ্যে চিড়ার মিল এলাকায় ঘোরাফেরা করছিল সে।বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় এলাকাবাসীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক এই এলাকা থেকে দুটি বাইসাইকেল চুরির কথা স্বীকার করে।পরবর্তীতে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুটন দেকে থানায় নিয়ে যায়। চুরির ঘটনায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
এলাকাবাসীর হাতে বাইসাইকেল চোর আটক!
